1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

রোহিঙ্গা ক্যাম্পের সালমান শাহ ডাকাত গ্রুপের প্রধান গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ১১.৩১ এএম
  • ১০৮ Time View

কক্সবাজার:কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি এবং মোহাম্মদ কাছিম।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com