1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আফগানদের টপকালো বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ১১.২৭ এএম
  • ১৫৫ Time View

র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টোয়েন্টির নতুন র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যদিও টেস্টে আগের মতোই নবম ও ওয়ানডেতে সপ্তম স্থানে রয়েছে টাইগাররা।

তিন ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে আর বড় কোনো পরিবর্তন নেই। টেস্টে অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড ও টি-টোয়েন্টিতে ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলেও এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১, নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২৩৩। এদিকে আফগানিস্তান ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে। ২২৬ পয়েন্ট নিয়ে তারা দশ নম্বরে নেমে গেছে। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কাও। তাদের সংগ্রহে এখন ২৩০ পয়েন্ট।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রাখার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা ভারতের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। ১১৯ রেটিং পয়েন্ট থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১২৮। এক পয়েন্ট বেড়ে ভারতের এখন রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৯।

বার্ষিক হালনাগাদে অবনতি হয়েছে ইংল্যান্ডের। তারা ৯ পয়েন্ট হারিয়েছে। এক ধাপ পিছিয়ে তারা ছয় নম্বরে নেমে গেছে। পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ডও। টেস্ট চ্যাপিয়নশিপের শিরোপা জয়ীরা ১১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আর ১১০ পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট ৯৩।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে তারা এগিয়ে আছে মাত্র এক পয়েন্টে। অস্ট্রেলিয়া ১০৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। আর ১০৫ পয়েন্ট নিয়ে চারে ভারত। এরপর যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে রয়েছে পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।

বাংলাদেশ ৭ নম্বরে থাকলেও বেড়েছে রেটিং পয়েন্ট। টাইগারদের পয়েন্ট বেড়ে এখন ৯৫। ৮৭ পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা। ৭৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর ৬৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com