1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি নতুনধারার

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০.৪৯ পিএম
  • ৫৬ Time View

নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৫ এপ্রিল নির্বাচন কমিশনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে ফরম সংগ্রহ করতে গিয়ে উপরোক্ত দাবি জানান।

এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, আমরা নিবাচন কমিশনে পলাতক ফ্যাসিস্ট আমলের মতই কার্যক্রম দেখতে পাচ্ছি। কিন্তু তা তো হওয়ার কথা ছিলো না। কথা ছিলো দেশের মানুষের জন্য নিবেদিত থাকা প্রকৃত রাজনৈতিক প্লাটফর্মগুলোকে রাজনীতি করার জন্য সকল রকমের সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি সর্বাত্মক আন্তরিকতায় এগিয়ে চলবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ তাদের আচরণ আমাদেরকে ব্যথিত করেছে, হতাশ করেছে।

মোমিন মেহেদী এসময় আরো বলেন, ১০ মার্চ সার্কুলার দিয়ে বললেন ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এ কেমন সার্কুলার? মাত্র ১৯ কর্ম দিবসের মধ্যে কিভাবে বাংলাদেশের ১০২ উপজেলা ২২ জেলাসহ কেন্দ্রীয় কমিটির প্রায় ২৫ হাজার ভোটারের স্বাক্ষরসহ আবেদন করা যায়? যে  কয়েকটি করেছে, তারা রাজনীতি নয়, ভাইরাল নীতিতে বিশ্বাসী। এমতবস্থায় আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে নিবন্ধনের আবেদনের সময় বৃদ্ধির দাবি জানাচ্ছি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে গত ১৩ বছরে ২ বার নিবন্ধনের আবেদন করেও ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারি নীতির কারণে নিবন্ধিন থেকে বঞ্চিত হয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৮ সালে গুম-এর শিকার হোন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। মৃত্যু হয়েছে ভেবে তৎকালিন সরকারের সংশ্লিষ্ট বাহিনী তুলে নেয়ার ১১ দিন পর সেগুনবাগিচায় ফেলে চলে যায়। ২১ দিন চিকিৎসার পর তিনি সুস্থ্য হয়ে ওঠেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com