1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২.৪৬ পিএম
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাদকের টাকার জন্য মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। আহত হয়েছে একজন গাছ ক্রেতাও। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম জিরা (৬০) স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৩৮) মনজিলা বেগম জিরার ছেলে এবং আহত গাছ ক্রেতা শেখ ফরিদ (৪০) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন মনজুরুল ইসলাম মঞ্জু। মাদক কেনার টাকার জন্য মঞ্জু প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জু বাড়ির একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকায় বিক্রি করেন এবং অগ্রিম ৯ হাজার টাকা নেন গাছ ক্রেতা শেখ ফরিদের কাছ থেকে। ঘটনার দিন ওই গাছ ক্রেতা বাকি টাকা নিয়ে গাছ কাটতে আসলে গাছ কাটতে বাধা দেন মনজুরুলের মা মনজিলা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে মঞ্জু তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

গাছ ক্রেতা শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ জানান, আহত শেখ ফরিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মাদকাসক্ত ছেলের দা’র কোপে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com