1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

দরপতনের শীর্ষে ওয়ান ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৪.৩৯ পিএম
  • ১৪৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা  বা ১১.২৮ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৭১ বারে ৪৪ লাখ ৬৮ হাজার ৫৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৯ লাখ টাকা।

জেমিনি সী ফুড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর  ২০ টাকা ৭০ পয়সা বা ৪.৯৯ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯৪ টাকা  দরে লেনদেন হয়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৪.৯০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট,বিডি থাই ফুড ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com