1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে চার জন গ্রেফতার 

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১০.৩৯ পিএম
  • ৯৪ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে ৪ জনকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে।

 এরা হলো-উপজেলার বেলুয়া গ্রামের নাজিম উদ্দিন (২৪), নয়ন ইসলাম (২১), রাসেল রানা (১৮), কাইউম (৪৫) গ্রাম জামুন। জানা যায়, গত ১১ এপ্রল উপজেলার উত্তর আটঘরিয়া এলাকায় জায়গা জমির পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে দখল দারিত্ব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় বাসিন্দা ও মালধৈয়া সম্প্রদায়ের মধ্যে সংঘাত এড়াতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এলাকায় শান্তিরক্ষায় এবং দুইপক্ষের সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে ওই এলাকায় প্রবেশ করে আইন শঙ্খলার অবনতি ঘটার কারনে তাদের আটক করে ফৌজদারী কার্যবিবি ১৫১ ধারায় গতকাল রোববার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ রিপট লিখা সময় পর্যন্ত সংশিলিষ্ঠ থানায় কোন পক্ষের মামলা হয়নি পুলিশ সুত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com