বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ থাকবে আরও ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১২২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৬৩ দফা বাড়ানো হলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৮ মে থেকে আগামী ২৩ মে  পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

সর্বশেষ ৬২ দফায় গত ২৩ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS