1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করল বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪.০৮ এএম
  • ৬৫ Time View

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করেছে।

গতকাল রোববার (১৩ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।

আলোচনায় শ্রম উপদেষ্টা ও ওআইসি-এএসজি উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন। একইসঙ্গে উল্লেখ করেন, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব কোর কনভেনশন ও প্রোটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন ওআইসি কর্মকর্তাদের বাংলাদেশের ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে অবহিত করেন, যা দিনে দিনে অধিক সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com