1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

দিনাজপুরে সড়ক নির্মাণে অনিয়ম অনুসন্ধানে দুদকের অভিযান

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩.৫১ এএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সড়কে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সড়ক পরিদর্শন করেন দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তারা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক পরিদর্শন করে সড়কে মাপজোখ করেন।

এ সময় দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলী উপস্থিত ছিলেন। তদন্ত কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন, দিনাজপুর সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী আমানুল্লাহ আমান।

দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর সরকার জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কটি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক দিনাজপুর দুদক জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘‘ইতোমধ্যে দিনাজপুর থেকে বিরামপুর পর্যন্ত এসেছি। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখেছি ফুলবাড়ী থেকে বিরামপুর পর্যন্ত।’’  

তিনি আরো জানান, তারা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাবেন এবং তদন্ত করে তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করে কমিশনে পাঠাবেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com