1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

বরিশালে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৪.০৬ পিএম
  • ৯৩ Time View

বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে করাতকলের শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ। নিহত সোহাগ হাওলাদার (৩৪) পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছে‌লে।


স্থানীয়রা জানান, সোহাগ হাওলাদার ধামুরা গ্রামের সিরাজ খানের করাতকলে শ্রমিকের কাজ করতেন। এ কারণে স্ত্রী ও তিন সন্তান নিয়ে তিনি ওই গ্রামের দেলোয়ার খানের বাড়িতে ভাড়ায় থাকতেন।
স্ত্রী রুমা বেগম জানান, মঙ্গলবার (০৩ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাংসারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় রাগে তিনি ঘরের হাঁড়িতে থাকা সব খাবার বাইরে ফেলে দেন।


একপর্যায়ে তিনি হাতে থাকা মোবাইলফোন আছাড় মেরে ভেঙে ফেলেন। এ সময় তার বড় ছেলে মারুফ হাওলাদার (১৫) মায়ের পক্ষ নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে সোহাগ ছেলের কানে কামড় দেন। এতে ছেলেটির কানে ক্ষত হয়।এরপর তিনি একটি টর্চলাইট ও স্ত্রীর একটি ওড়না নিয়ে ঘর থেকে বের হয়ে যান।

বুধবার সকালে ঘুম থেকে জেগে প্রতিবেশীরা বসতঘরের পাশের একটি আমগাছের ডালে তার মৃতদেহ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com