1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

১১ মে মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১২.২৯ পিএম
  • ১২১ Time View
Meghna

মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১১ মে, বুধবার। চলবে ১৮ মে, বুধবার পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।

সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ার  ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬ দশমিক ৪১ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১ টাকা ৮৩ পয়সা  ৩১ মার্চ ২০২১ পর্যন্ত (তিন মাসের) ও বিগত পাঁচ বছরে গড়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com