1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : নির্বাচন কমিশনার

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২.১৮ এএম
  • ৮৭ Time View

আগামী ডিসেম্বরকে টাইমলাইন ধরেই কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি মো. আনোয়ারুল ইসলাম এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকার, সরকার প্রতিষ্ঠায় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। 

এখন জাতীয় সংসদ নির্বাচন করাটা হলো আমাদের মূল কাজ উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, এর পরও যদি রাজনৈতিক ঐকমত্য হয়, সরকার যদি মনে করে যে, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য সর্বতোভাবে প্রস্তুত এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করে—তাহলে নির্বাচন কমিশন সেটি করবে। তবে আমাদের ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে অংশগ্রহণ করতে পারবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্ত।

আনোয়ারুল ইসলাম বলেন, এটি বলার এখনও সময় আসেনি যে, ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে কি না। সময়ই বলে দেবে কোন কোন প্রার্থী নির্বাচন করবেন এবং ব্যালটে কোন কোন মার্কা থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com