1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত ০৯-০৪-২০২৫ ইং তারিখ রোজ বুধবার বিকাল ০৪.০০ ঘটিকায় হাফেজ মাওলানা আহমদ আলী এর সভাপতিত্বে মোঃ রেজাউল হক এর সঞ্চালনায়, ৫৫ আজাদ সেন্টার পুরানা পল্টন ঢাকা , স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর অস্থায়ী কার্যালয়ে, আগামী ২৬শে এপ্রিল ২০২৫ রোজ শনিবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন এর দাবিতে গোল টেবিল বৈঠক, সফল করার লক্ষ্যে ০৯-০৪-২০২৫ ইং তারিখ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, মহাসচিব ইসলামি শিক্ষা উন্নয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন সহ-সভাপতি ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, মোঃ ওমর ফারুক আকন্দ সাংগঠনিক সম্পাদক, মো: এনায়েতুর রহমান অর্থ সম্পাদক, মো: আব্দুল আলিম সদস্য ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

উক্ত সভায় বক্তারা বলেন, গত ২০২৪ সালের ২৮ জানুয়ারি মাননীয় যুগ্ম সচিব জনাব এস এম মাসুদুল হক আন্দোলনরত শিক্ষকদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়। উক্ত প্রস্তুতি সভায় আরো বলা হয় ১৯৭৯ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে NCTB কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জানুয়ারী সরকার পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা প্রদান করা হয়। এই এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com