1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ধর্ষণের ৪টি অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭.০০ পিএম
  • ১০৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ৪টি অভিযোগ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল হবিগঞ্জে ২৪ ঘণ্টায় চারটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের। তাদের মধ্যে ৫ বছরের শিশু থেকে ২৪ বছরের তরুণীও রয়েছেন। এসব ঘটনায় এখনও কোনো মামলার খবর পাওয়া যায়নি। সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার টিলাগাঁও গ্রামে বাড়ির উঠোনে খেলা করছিল ৫ বছরের এক শিশু। এক সুযোগে তাকে প্রতিবেশি মাহফুজুর রহমান একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি মারাত্মক আহত হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় বাড়িতে শিশুটির মা ও দুই বোন থাকলেও বাবা বাড়ির বাইরে ছিলেন। 

ভিকটিমের বাবা বলেন, আমি গাছ কাটার কাজ করি। গতকাল বিকেলে আমার স্ত্রী ফোন করে ঘটনাটি জানায়। পরে দ্রুত আমি বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ের অবস্থা খুব খারাপ। পরে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই। একইদিন বানিয়াচং উপজেলায় ১৩ বছরের কিশোরী ও ২৪ বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জের ২১ বছরে তরুণীকে ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা বলেন, ‘গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত ধর্ষণের অভিযোগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করছি। পরে চিকিৎসা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com