1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

গাজায় ইসরাইলি বর্বরতার দায় জাতিসংঘ এড়াতে পারে না: মিজানুর রহমান মিজু

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ৮০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ একবিংশ শতাব্দীতে এসে এমন নির্মমতা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। নারী-শিশুসহ ৫০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তির মৃত্যুর দায় জাতিসংঘে এড়াতে পারে না বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ ফিলিস্তিনি ইসরাইলি হামলা বন্ধ করতে পারেনি। তারা ইসরাইল ও তার পশ্চিমা বন্ধদের কাছে আত্মসমর্পন করেছে। এ অবস্থায় আদৌ জাতিসংঘের কোন প্রয়োজন আছে কিনা বিশ্ব বিবেকের কাছে সে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গনহত্যা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একবছরের বেশি সময় ধরে চলা এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।

তিনি অবিলম্বে গাজায় নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনি হত্যা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com