1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

গাজায় গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪.১৭ পিএম
  • ৫০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৮ এপ্রিল মংগলবার দুপুর ২ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) উদ্যোগে গাজায় ইসরায়েলি গনহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মুফতী তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তি যোদ্ধা কমরেড সামছুল হক সরকার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমূখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, যুদ্ধবিরতির বিধান লংঘন করে গাজায় ইসরায়েলি সেনারা আবারও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে। যাহা আন্তর্জাতিক আইনের লংঘন। ১৭ মার্চ  রাত থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তব্য নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গনহত্যা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগরী এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহসহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রধানত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি করে। আবার সেই যুক্তরাষ্ট্রেরই পরামর্শে যুদ্ধবিরতি লংঘন করানো এক ব্যাপকতর হামলা চালায়। প্রতারণাই যে সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য তা আবারও প্রমাণিত হলো।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দি মুক্তি এবং গাজায় ত্রাণ সাহায্য আরো জোরদার করার জন্য জাতিসংঘ কাছে আহবান জানান এবং মানবতাবাদী বিশ্ব বিবেকের কাছে সাহায্যে নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com