1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১.২৯ পিএম
  • ৫২ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’।  ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন। একই সময় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরাও সকাল থেকে নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের আশা, আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলোও সোমবার এই কর্মসূচি পালন করবে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো গতকাল রোববার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com