1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন : প্রধান উপদেষ্টা

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.০২ এএম
  • ৭৮ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পর একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত করতে, বিশেষ করে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ষষ্ঠ বিমসটেক সম্মেলনে ব্যাংককে আপনাদের সাথে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্যাংকক, যা প্রাচ্যের এক উজ্জ্বল রত্ন, এই সম্মেলনের আয়োজন করে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। 

ড. ইউনূস বলেন, এই প্রথমবারের মতো বিমসটেক অঞ্চলের নেতৃবৃন্দের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।

এরপরে তিনি শিনাওয়াত্রাকে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সফল আয়োজন করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, থাইল্যান্ড ও মিয়ানমারে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। এ ঘটনায় প্রাণহানি ও সম্পদের যে বিপুল ক্ষতি হয়েছে, তার জন্য আমরা ব্যথিত। এই কঠিন সময়ে বাংলাদেশ, থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com