1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৪

  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১১.৩৭ এএম
  • ৮৯ Time View

ইয়েমেনের হোদেইদাহ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং আরও যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেওয়ার পর এটি হুতি যোদ্ধাদের বিরুদ্ধে সর্বশেষ ভয়াবহ হামলা।

হুতি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র আনিস আলাসবাহি বলেন, মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মার্কিন হামলায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এটি নিহতের প্রাথমিক সংখ্যা।

‘মঙ্গলবার হোদেইদাহ প্রদেশের আল-মানসুরিয়াহ জেলার পানি ব্যবস্থাপনা ভবনকে লক্ষ্য করে চালানো মার্কিন হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হন, যাদের বেশিরভাগই কর্মচারী’, বলেন আলাসবাহি।

হুতি অনুমোদিত আল মাসিরাহ টিভি পরে জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর-পশ্চিমে গত সোমবার হাজ্জাহ অঞ্চল এবং উত্তরে সাদায় হামলা করা হয়েছে।

আল মাসিরাহ টিভি সাদা ও সানা অঞ্চলে একাধিক মার্কিন হামলার খবর প্রকাশের পর অবশ্য যুক্তরাষ্ট্র এখনও এই হামলা চালিয়েছে কিনা, তা নিশ্চিত করেনি। সোমবার রাতের হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ হুতি বাহিনীর বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান শুরুর পর থেকে ইয়েমেনে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ চালানোর হুমকি দিয়েছিল।

পেন্টাগন আরও ঘোষণা করেছে, তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী সংখ্যা দুটিতে উন্নীত করবে, যার মধ্যে একটি লোহিত সাগরে ইতোমধ্যেই মোতায়েন রয়েছে এবং আরেকটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হবে।

গতকাল মঙ্গলবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস কার্ল ভিনসন নামের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যোগ দেবে এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বিমানও মোতায়েন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অংশীদাররা সেন্টকম (সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের ক্ষেত্র) আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরও বিস্তৃত বা বৃদ্ধি করার জন্য যেকোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় পক্ষের প্রচেষ্টার জবাব দিতে প্রস্তুত।’

মঙ্গলবার রাতে হুতি যোদ্ধারাও দাবি করেছে, তারা ট্রুম্যান বিমানবাহী রণতরী গ্রুপের মার্কিন জাহাজগুলোতে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তারা ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন সামরিক জাহাজে তিনবার হামলা চালায়। আল মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতিরা এসব কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com