1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি, আইপি৬৮/আইপি৬৯ রেটিংয়ের সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলে এজেন্টের ব্যাংক হিসাবও বাধ্যতামূলক রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা র‌্যাবের অবসান, নতুন নামে যাত্রা শুরু এসআরবির ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিন বকেয়া হলে ইডিএফ ঋণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ

দিনাজপুরে লাখো মুসল্লির বৃহৎ ঈদ জামাত

  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১২.৪৬ পিএম
  • ১৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহমুদুর রহমান। এতে অংশ নেন লাখো মুসল্লি।

এদিকে, বৃহৎ এ জামাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও তৎপর ছিলেন।

আয়োজকরা জানান, সর্বপ্রথম মাঠের পশ্চিম প্রান্তে গত ২০১৫ সালে এ ঈদগাহ মাঠের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দেড় বছর পর এটি নামাজের জন্য পুরো প্রস্তুত করা হয়। এ ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার। এর মাঝে দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। দেশের বড় ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এ ঈদগাহ মিনারটি। প্রত্যেকটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট। এগুলোর নান্দনিক নির্মাণশৈলী মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com