1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

লাখো মুসল্লির জন্য প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ

  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৩.০৪ এএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদ। কর্তৃপক্ষের আশা, এবার কয়েক লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। আশপাশের জেলার মুসল্লিরা যাতে গোর-এ-শহীদ ময়দানে সহজে আসতে পারেন, সেজন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে গোর-এ-শহীদ ময়দানে গিয়ে দেখা গেছে, ধোয়া-মোছা, পানি ছিটানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন রাইজিংবিডিকে বলেছেন, ঈদগাহ ময়দানে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য আছে ১৯টি গেট। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেছেন, গতকাল শুক্রবার গোর-এ- শহীদ ঈদগাহের প্রস্তুতিকাজ পরিদর্শন করা হয়েছে। ঈদগাহ মাঠ প্রস্তুত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে আসেন ঈদের নামাজ আদায় করতে। মুসল্লিদের নিরাপত্তায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি স্পেশাল ট্রেনের একটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে সেতাবগঞ্জ হয়ে গোর-এ-শহীদ ময়দানের উদ্দেশে আসবে। অপরটি পার্বতীপুর থেকে ছেড়ে চিরিরবন্দর হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com