1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

গাড়ির দাম বাড়লে আমার কিছু আসে-যায় না: ট্রাম্প

  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ২.৪১ এএম
  • ৮৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সরকারের আরোপিত শুল্কের কারণে গাড়ি নির্মাতারা দাম বাড়ালে তার কিছু যায় আসে না। আসলে, কর আরোপের মাধ্যমে তিনি তাদের উৎসাহিত করছেন।

আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর দাম বৃদ্ধি এড়াতে তিনি কি গাড়ি নির্মাতাদের উপর চাপ দিয়েছিলেন কিনা এনবিসি নিউজ জানতে চাইলে ট্রাম্প তা অস্বীকার করেন। 

ট্রাম্প বলেন, “না, আমি কখনোই তা বলিনি। তারা দাম বাড়ালেও আমার কিছু যায় আসে না, কারণ মানুষ আমেরিকান গাড়ি কিনতে শুরু করবে।”

ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছিল, ট্রাম্প চলতি মাসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর সাথে ফোনে কথা বলেছেন। আমদানি করের কারণে দাম বাড়ালে তিনি আরো বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

ট্রাম্প শনিবার জানিয়েছেন, তিনি আশা করেন যে তার শুল্কের ফলে আমদানি করা গাড়ির দাম বৃদ্ধি পাবে। কারণ এটি গাড়ি নির্মাতাদের তাদের গাড়ি ও যন্ত্রাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করতে উৎসাহিত করবে এবং গ্রাহকদের আমেরিকান গাড়ি কিনতে রাজি করাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com