1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটায় বাংলাদেশ গণমুক্তি পার্টির প্রতিবাদ

  • আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১১.৩০ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৬ মার্চ বুধবার এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, যার ফলে প্রায় ৩০ জন আহত হয়। আমরা এই অমানবিক ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনকারী ঘটনার তীব্র নিন্দা জানাই। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ গণমুক্তি পার্টি দাবি করছে: আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পোশাক শ্রমিকদের বকেয়া বেতন, ঈদ বোনাসসহ সকল ন্যায্য দাবি অবিলম্বে পূরণ করতে  হবে।

শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com