1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় দুই কোটি ২৬ লাখ টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১.৪৬ পিএম
  • ১১০ Time View

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ২৪ হাজার ৯৭ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (২৫ মার্চ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল হক খান পাভেল এ তথ্য নিশ্চত করেন।

এদিকে ঈদে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদ যাত্রার শুরুতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘুরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রথমদিন অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে গণপরিবহনের সংখ্যাও খুব কম। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে ঘুরমুখো মানুষ।

সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আগের তুলনায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পরিবহন পাচ্ছে না তারা। পুলিশের পাশাপাশি মহাসড়কে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মহাসড়কের এলেঙ্গায় কথা হয় সজিব নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে রংপুরে যাবো। অনেকক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে আছি। কিন্তু কাঙ্ক্ষিত গাড়ি পাচ্ছি না।

হামিদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি কালিহাতীতে বল্লা এলাকায় সুতার মিলে কাজ করি। ঈদে বাড়িতে কুড়িগ্রাম যাওযার জন্য বেলা ১১টা থেকে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু দুপুর ২টা পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না। যাও দুই একটি গাড়ি পাচ্ছি দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে।

দিদারুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি রংপুর যাবো। সাধারণরত রংপুরের ভাড়া ৪০০ টাকা। কিন্তু আজকে ভাড়া চাওয়া হচ্ছে ১ হাজার টাকা। আরেকদিকে কাঙ্খিত গণপরিবহন পাওয়া যাচ্ছে না।

টাঙ্গাইলের পুলিশ সুপার মির্জানুর রহমান বলেন, বিকেল থেকে মহাসড়কে প্রায় সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে। এরমধ্যে মোবাইল টিম, মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করা হয়েছে। এছাড়া মহাসড়কে চারটি সেক্টর ভাগ করা হয়েছে। মহাসড়কে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে দিকে নজরদারি রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com