1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

দিনাজপুরে শহীদদের পরিবারকে ঈদ উপহার দিল জিয়া ফাউন্ডেশন

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২.৩৪ এএম
  • ৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) দিনাজপুরের চার শহীদ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী  প্রদান করা হয়েছে। 

শহীদগণ হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ি গ্রামের শহীদ মো. জিয়াউর রহমান, একই উপজেলার মাধবাটির করলা গ্রামের শহীদ মো. মাসুম রেজা, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জের শহীদ রবিউল ইসলাম রাহুল এবং পাহাড়পুরের শহীদ রুদ্র সেন।

শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের পিতা-মাতা, স্ত্রী-সন্তান, দাদা-দাদি ও ভাই-বোন ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন।

ঈদ উপহার সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক মো. আবু হাসান, কৃষিবিদ আবু তারিক সিদ্দিকী।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাবিপ্রবির অধ্যাপক মো. হাসানুজ্জামান, অধ্যাপক এম. জাহাঙ্গীর কবির, অধ্যাপক এরফান আলী খোন্দকার, অধ্যাপক মো. কুতুবউদ্দিন, অধ্যাপক মো. হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল পার্বতীপুরের শহীদ শিমুল, বীরগঞ্জের শহীদ আল আমিন ইসলাম এবং চিরির বন্দরের শহীদ সুমন পাটোয়ারীর পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com