1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১২.২৪ পিএম
  • ৯১ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেড়শত হোটেল শ্রমিককে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।  

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার অফিস ও মিডিয়া সেক্রেটারি মাওলানা মিরাজুল ইসলাম মাহ্দীর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি মোঃ সাহিদুল আলম নিরো ও টংভাঙ্গা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক।  

প্রতিটি ফুডপ্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলু অন্তর্ভুক্ত ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com