1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: প্রধান উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২.১৭ পিএম
  • ১৩৯ Time View

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ। সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি। নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই। যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এমন দেশের পর্যায়ে যাওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে বাংলাদেশের।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com