1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

১৮ মার্চ পর্যন্ত ভ্যাট রিটার্নের সময়সীমা বাড়লো

  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২.১৩ পিএম
  • ২৪৫ Time View

কারিগরি ত্রুটির কারণে অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৮ মার্চ পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, যুগপৎ ব্যবহারকারী ও হার্ডওয়্যারের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

গত ১৬ মার্চ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও অনেক করদাতা ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়ানো হয়।

এনবিআরের সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ বলেন, রিটার্ন জমা দিতে আসা কোম্পানিগুলোর ভিড়ের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ মার্চ অনলাইনে রিটার্ন দাখিলের শেষ দিনে আকস্মিকভাবে কারিগরি জটিলতার উদ্ভব হয়েছে। ফলে, করদাতাদের পক্ষে ১৬ মার্চ রিটার্ন অনলাইনে দাখিল করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ মার্চ এর পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ মূল কাগজপত্র জমা দেয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ৫ লাখ ৮১ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ লাখ ফার্ম রিটার্ন দাখিল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com