1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

বীরগঞ্জে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় মোটর সাইকেল বহর নিয়ে টহল

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬.০০ পিএম
  • ৭০ Time View

দিনাজপুর প্রতিনিধি: চলমান মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বেড়েছে ছিসকে চুরি, কিশোর গ্যাংয়ের বেপরোয়া মটর বাইক ড্রাইভিং, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধে থানা পুলিশও কঠোর অবস্থানে, আইনশৃঙ্খলা বাহিনীতে চলছে ব্যপক তৎপরতা।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুরের নির্দেশে ১৫ মার্চ শনিবার সন্ধ্যায় ইফতারের পরে অপরাধ নিয়ন্ত্রণে বীরগঞ্জ থানা পুলিশ ইফতারির পরে মোটরসাইকেল শোডাউন দিয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

বিশেষ অভিযানের নেতৃত্বদানকারী এসআই জাহাঙ্গীর বাদশা রনি জানায়, সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচালিত হচ্ছে নানান অত্যাধুনিক কার্যক্রম।

পুলিশ জানায়, ইতোমধ্যে পৌর শহরের বিভিন্ন বিপনি-বিতানের সামনে ও জনসমাগম এলাকায় পুলিশি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের টহল, জোরদার করা হয়েছে নজরদারি। পোষাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।

বিশেষ মহড়ার পাশাপাশি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের এই বিশেষ টহল দেখা গেছে। টহল অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের পরনে ছিল নির্ধারিত ইউনিফর্ম, হেলমেট ও প্রতিরক্ষা মূলক গিয়ার। 

সরজমিনে দেখা গেছে, পুলিশের সাথে স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে মহড়া প্রদর্শন ও তল্লাশি চালায়।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com