1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে অবস্থান কর্মসূচির ১৬তম দিন

  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩.৩৮ পিএম
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১০ মার্চ, ২০২৫ (সোমবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১৬তম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে ১৬তম দিনে লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫, তারিখ হতে অব্যাহত অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১২ টায় অবস্থানরত সকল নন এমপিও শিক্ষকদের নিয়ে এমপিওভুক্তির দাবিতে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হয়। পদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে গেলে সেখানে পুলিশী বাধায় সেখান থেকে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের পূর্ব দিক দিয়ে সচিবালয় অভিমুখে গেলে পুলিশ বাধা দেয় এবং রমনা জোনের ডিসি জানান, আজকে শিক্ষা উপদেষ্ট ব্যস্ত আছেন, আগামীকাল শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন বলে জানান। এরপর পদযাত্রাটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বিশিষ্টজন, সংবাদকর্মী ও নন এমপিও শিক্ষকদের সম্মানে আজ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

অবস্থান কর্মসূচি হইতে পরবর্তী ২ দিনের কর্মসূচি:-
১। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর জেলার সদর উপজেলার নন এমপিও প্রভাষক রোকনুজ্জামান রিপনের অকাল মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
২। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে যমুনা অভিমুখে পদযাত্রা।
৩। ১২ মার্চ ২০২৫, বুধবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মুখে লাল কাপড় বেঁধে রাজপথে মিছিল।

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুর আলম সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com