1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১৫তম দিন

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৫.২৮ পিএম
  • ৫৯ Time View

আজ ০৯ মার্চ, ২০২৫ (রবিবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১৫তম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে ১৫তম দিনের লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫, তারিখ হতে অব্যাহত অবস্থান কর্মসূচিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গতকাল ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ১২ টায় অবস্থানরত সকল নন এমপিও শিক্ষকদের নিয়ে খালি থালা হাতে নিয়ে ভূখা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট কদম ফুয়ারা হয়ে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

অবস্থান কর্মসূচি হইতে আগামী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
১। ১০ মার্চ ২০২৫, সোমবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয়   অভিমুখে পদযাত্রা।
২। ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার বেলা ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে যমুনা অভিমুখে পদযাত্রা।
৩। ১২ মার্চ ২০২৫, বুধবার বেলা  ১১.৩০ টায় এমপিওভুক্তির দাবিতে মুখে লাল কাপড় বেঁধে রাজপথে মিছিল।

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুর আলম সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com