1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : মোমিন মেহেদী

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.৪৭ পিএম
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।   ৮ মার্চ সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতিতের মত এখানকার সরকারের একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ৭ মাসে চরম বাজে সময় পার করছে। সেই সাথে সামাজিক অবক্ষয়রোধেও ব্যর্থ হয়েছে ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার। সেই সাথে আছে আইন-শৃঙ্খলার চরম অবনতি। এই বর্তমান থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চায় অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র-দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দা ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জরুরী হয়ে আছে। তারা যদি দেশকে সত্যিই ভালোবেসে সরকার পরিচালনা করতে চায়, তাহলে এই কাজগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। তার ব্যতয় হলে বুঝে নেবে বাংলাদেশ যে, জাতি হিসেবে আমরা আবারো প্রতারিত-পরাজিত হয়েছি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com