1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ২.২২ পিএম

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। 

৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বীরগঞ্জ-খানসামা সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত. ভুলু দেওয়ানের ছেলে।

জানা যায়, ৩জনই মোটরসাইকেলে করে গরু কিনতে কাহারোল যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়।

মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত. শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা মেট্রো ট ১৬-৮৮১৪ ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেলেও জব্দ করা হয়ছে ট্রাকটি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com