শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি জ্বালানি সংকটে পুঁজিবাজারে নতুন সময়সূচি, লেনদেন কমল আধা ঘণ্টা বিদায়ী সপ্তাহে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন কুয়াকাটায় হামদর্দ ও হোটেল-রেস্তোরাঁ মালিকদের সমঝোতা স্বাক্ষর মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি রাতারাতি পেট্রোল ৪৩%, ডিজেল ৫৫% দাম বৃদ্ধি পাকিস্তানে দেশে হামের তীব্র প্রাদুর্ভাব, ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭০ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান রুবায়েত কবীর।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS