1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ১০ম দিন

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪.৪৪ পিএম
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিন চলমান।

আজ ০৪ মার্চ, ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নন-এমপিও সংগঠনের মোর্চা “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে ১০ম দিনের শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হয়। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ১০ম দিনের লাগাতার অবস্থান কার্যক্রম শুরু হয়।

ভোলা সদর উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বালিয়ারহাট বন্ধুজন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন নন এমপিও থাকাবস্থায় চলতি অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। তিনি গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নন এমপিও থাকার কারণে চরম আর্থিক অভাব অনটনের মধ্যে সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর সময় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। আজ তার মৃত্যু স্মরণে ঢাকা জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিস্থলে গায়েবা জানাজা ও শোক পদযাত্রা অনুষ্ঠিত হয়। শোক পদযাত্রা কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে অত্র সংগঠনের সভাপতি সেলিম মিয়া বলেন, নন এমপিও শিক্ষক মরহুম কামাল হোসেন নন এমপিও অবস্থায় অভুক্ত থেকে চরমভাবে আর্থিক অভাব অনটনের মধ্যে সুচিকিৎসার অভাবে মৃত্যুবরণ করায় রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাসদের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, নন এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন ১০ম দিনে পদার্পন করলেও সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় আমি মর্মাহত ও গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। দ্রুত এই মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।  

অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com