1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

কোহলিকে খোলা মনে ক্রিকেট খেলতে বলছেন যুবরাজ

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৩.৩৯ পিএম
  • ২৩৫ Time View

লম্বা সময় ধরেই ব্যাট হাতে নিজের চেনা ছন্দে নেই বিরাট কোহলি। একটা সময় সেঞ্চুরির পর সেঞ্চুরি করা কোহলির ব্যাটে শতক নেই গত ১০০ ম্যাচেও। ফর্মে ফিরতে ভারতের সাবেক অধিনায়ককে খোলা মনে ক্রিকেট খেলতে বলছেন যুবরাজ।

শেষবার ২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে কোহলির ব্যাটে এসেছিল সেই সেঞ্চুরি। এরপর থেকে সেঞ্চুরি না পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতই হাফ সেঞ্চুরি পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। বেশ কয়েকবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরেছেন তিনি। তবে আইপিএলের এবারের আসরে একেবারে ছন্দহীন কোহলি। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচে ১৬ গড়ে করেছেন মাত্র ১২৮ রান। এমন পারফরম্যান্সের পর কোহলিকে বিশ্রাম নেয়ার পাশাপাশি মাঝপথে আইপিএল ছাড়তে পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী।

ভারতের সাবেক প্রধানের কোচের সঙ্গে অবশ্য একমত নন যুবরাজ। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘বিরাটকে ফের খোলা মনে খেলতে হবে। আগে যেমনটা ছিল সে সেইভাবে খেলতে হবে। যদি সে নিজেকে সেভাবে বদলাতে পারে, তাহলে সেটা তার খেলায় প্রতিফলিত হবে। সে নিজেকে এই যুগের সেরা হিসেবে দীর্ঘদিন আগেই প্রমাণ করেছে। ও কঠোর পরিশ্রমে বিশ্বাস করে। কঠোর অনুশীলন, কঠোর শরীরচর্চা করে।

সেভাবেই বছরের পর বছর ধরে তার সেরাটা বিশ্বমঞ্চে ফুটে উঠেছে।’তিনি আরও বলেন, ‘অবশ্যই, সে (বিরাট) নিজেও খুশি নয়। সাধারণ মানুষ তো খুশি একেবারেই নয়ই। কারণ আমরা তাকে সেঞ্চুরির পর সেঞ্চুরি করতে দেখে অভ্যস্ত। বড় মাইলফলক তৈরি করতে দেখেছি। তবে সেরা ক্রিকেটারদের সঙ্গে এমনটা ঘটে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com