1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

১১তম জাতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত কবিদের মর্যাদা সংরক্ষণ ও সম্মানী ভাতা প্রদানের দাবী

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৩৮ পিএম
  • ৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কবিদের মর্যাদা সংরক্ষণ ও সম্মানী ভাতা প্রদানের দাবী জানিয়েছেন কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান কবি অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে ‘বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মানে কবিতা’ স্লোগানে অনুষ্ঠিত ‘১১তম জাতীয় কবি সম্মেলন ২০২৫’ এ সভাপতির বক্তব্যে তিনি এ দাবী জানান। তিনি আরো বলেন, সৃষ্টিশীলতার আদি অভিব্যক্তি তার বাকবাহিত উচ্চারণের আদি রূপ কবিতা। জুলাই অভ্যুথান ২০২৪, ভাষা আন্দোলন ৫২, মুক্তিযুদ্ধ ৭১ কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে হাতিয়ার হয়েছে কবিতা।’

১৯৯৮ খৃস্টাব্দে কবিতা আন্দোলনে নতুন গতির সঞ্চার করে প্রতিষ্ঠিত হয়েছিল কবি সংসদ বাংলাদেশ। সেই থেকে এ সংগঠন আয়োজন করে আসছে জাতীয় কবি সম্মেলন। চলমান সময়ে সম্ভাবনার প্রত্যাশায় ১১তম জাতীয় কবি সম্মেলন  এ সম্মেলনে সারা দেশ থেকে আগত প্রায় ২০০ কবি অংশ নেন। কবিকন্ঠে কবিতা পাঠ,আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত ছিলো কবিসমাজ।

এ সম্মেলনে বক্তব্য রাখেন, কবি ইমরোজ সোহেল, লায়ন মো. গনি মিয়া বাবুল, কবি মুস্তফা হাবিব, কবি সাংবাদিক রাজু আলীম, কবি অশোক ধর, কবি সংসদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক প্রমুখ। কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি ফারুক মাহমুদ গাজী, কবি সুবর্ণা দাস, কবি রলি আক্তার, অধ্যাপক রেনু আহমেদ, কবি প্রসপারিনা, কবি বাপ্পী সাহা প্রমুখ।

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী আরো বলেন, ‘কবিতা আমাদের মননশীল মানুষ হিসেবে গড়ে উঠতে শেখায়। মানবিক উৎকর্ষের জন্য মেধার সঙ্গে দেশপ্রেম ও মনন থাকলেই কবিতা সকলের জন্য কল্যাণ বয়ে আনবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com