1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি-বিডিপিপি একীভূত হলো

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.২৩ পিএম
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে যৌথ সংবাদ সম্মেলনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ভাসানী অনুসারী পরিষদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি- বিডিপিপি দু’টি দল একীভূত হয়। আগামী দিনে তারা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন কায়েম তথা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বি-নির্মানের লক্ষ্যে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং থেকে  দু’টি দল একীভূত হয়ে ভাসানী অনুসারী পরিষদের ব্যানারে যৌথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় একমত হয়। আজ থেকেই বাংলাদেশ ডেমোক্রেটি পিপলস পার্টি বিলুপ্ত ঘোষনা করা হয়। এখন থেকে উভয় দলের জেলা/উপজেলাসহ সকল কমিটি একসাথে এক ব্যানারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। অনুরূপভাবে সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই নিয়ম মেনে চলবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপল্স পার্টির চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, বিগত দিন গুলিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছোট দল গুলো বড় দলের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করলেও তারা উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত। এই উপলব্ধি থেকে তারা মনে করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না থেকে একটি বড় ফ্লাটফর্মে দলভুক্ত হয়ে একটি বিকল্প শক্তি হিসেবে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা অবদান রাখবে। এছাড়াও সমমনা আরো ছোট দলগুলোকে একীভূত করার প্রচেষ্টা তারা অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়াও উভয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com