1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

বীরগঞ্জ কাল্ব এর নির্বাচন সম্পন্ন হয়েছে

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৪৭ পিএম
  • ১১০ Time View

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ কাল্বের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  বার্ষিক সাধারণ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় উপ-পরিচালক নিবন্ধন মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল।

ভোট গ্রহণ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদে আমতলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান মই প্রতিক নিয়ে ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সালেহা করিম দাখিল মাদ্রাসার ছানোয়ার হোসেন মাছ প্রতীক নিয়ে ৩৯২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।

ইতিপূর্বে সফিকুল ইসলাম চেয়ারম্যান পদে ও ট্রেজারার প্রতাপ চন্দ্র রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট অনুষ্ঠিত হলো ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ডিরেক্টর পদে।

কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আকতার জানায়, সমবায় রেজিঃ নং- ৫৩/০৪, কাল্ব সদস্য নং- ৫৪৩ এর আওতায় ১২৭৭ জন ভোটার। তফশিল অনুযায়ী ২৬/২৭ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ বিক্রয়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৯ জানুয়ারি যাচাই-বাছাই, ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ হয়েছে। ১১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com