1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

রাষ্ট্রের আইন, বিচার ও শাসন বিভাগসহ সর্বস্তরে বাংলা প্রচলন কার্যকর করার দাবি: বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৫৩ পিএম
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫  শুক্রবার বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার এর নেতৃত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে এক বিবৃতিতে এম এ আলীম সরকার বলেন, ভাষা ও সংস্কৃতির ঐক্য প্রয়োজন। বাংলা ভাষা শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার প্রতীক। এই দিবসে আমরা সকলের মাঝে ভাষার প্রতি গভীর ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের সংস্কৃতি, ইতিহাস ও জাতীয় ঐক্যের এই অটুট ভিত্তিকে সামনে রেখে,বাংলাদেশ  গণমুক্তি পার্টি দৃঢ়ভাবে ঘোষণা করে যে, ভাষার প্রতি সম্মান, বর্ণবৈষম্য ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আমরা সর্বদা লড়াই করে যাবো।

“মাতৃভাষা দিবস আমাদের ইতিহাসের এক অমূল্য অধ্যায়, যা আমাদের জাতীয় চেতনা ও একতার প্রেরণা। আমরা এ দিবসকে উদযাপন করার মাধ্যমে আগামী প্রজন্মকে এই ঐতিহ্যের গুরুত্ব ও মূল্য সম্পর্কে অবহিত করতে চাই।” ৫৪ বছর হলো স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও আইন, বিচার ও শাসন বিভাগের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন শুরু করা হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ গণমুক্তি পার্টির দাবি আইন, বিচার ও শাসন বিভাগসহ সর্বস্তরে বাংলা প্রচলন কার্যকরী করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com