বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

চুপ্পু সাহেব শহীদ মিনারে যাওয়ার সাহস করবেন না – এনডিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ফ্যাসিবাদের অন্যতম খলনায়ক রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, চুপ্পু সাহেব শহীদ মিনারে যাওয়ার সাহস করবেন না। তিনি বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের রক্তের উপর দাঁড়ানো যে বাংলাদেশ সেখানে কোন ফ্যাসিবাদের স্থান নেই। আমি বিশ্বাস করি বিপ্লবী ছাত্র-জনতা চুপ্পু সাহেবকে রুখে দিবে। তিনি বলেন, মহান ভাষা আন্দোলনে সেদিন যারা রক্ত দিয়েছিলেন আমরা তাঁদেরকে ভুলে গেছি। অথচ তাদের রক্তের উপর দাড়িয়ে ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দুপুরে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের রোষানলের শিকার হয়ে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে, আজও সেই হত্যার বিচার হয়নি। আমরা সেই হত্যার বিচার দাবি করছি।

এনডিপি’র মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের রাষ্ট্রীয় তালিকা আমরা দেখতে চাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, ২৪’র গণঅভ্যূত্থানের শহীদ স্মৃতি ফাউন্ডেশন আছে অথচ যারা মায়ের ভাষা বাংলার জন্য সেদিন রক্ত দিয়েছিল তাদের জন্য কিছুই নেই। এটি জাতির জন্য সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে গ্যাজেটের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন ঠিক সেইভাবে সকল ভাষাসৈনিকদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন। তিনি এনডিপি নেতাকর্মীদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, এনডিপি’র ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, আরকে রিপন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, মিলন মল্লিক সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS