শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেট এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ “খারিজের দাবী’’ কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেঙ্গল উইন্ডসোর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে

মেট্রোরেলে একদিনে ৪ লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ ৪ লক্ষাধিক মানুষ যাতায়াত করেছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ মাইল ফলক অর্জনে সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।

গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, গেল অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS