1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বাগান বাড়ির রহস্য গ্রন্থটি পাঠকের ইতিবাচক চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৪৬ Time View

লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবি বাপ্পি সাহা রচিত কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থটি পাঠকের ইতিবাচক চিন্তা চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গ্রন্থ শিশু-কিশোরসহ সকল পাঠকের সুপ্ত গুণাবলি বিকশিত ও প্রসারিত করতে সহায়ক হবে। এই গ্রন্থটি পাঠকের সহজাত ভীতি দূর করে তাকে সাহসী করবে। তিনি এই গ্রন্থের ব্যাপক প্রচার ও প্রসার প্রত্যাশা করে আরো বলেন, কবি, গল্পকার ও কথা সাহিত্যিক বাপ্পি সাহা এই গ্রন্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় রহস্য আকারে সুন্দর ও চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থ উৎসর্গ করা হয়। এই গ্রন্থটি ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় লেখক উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে গ্রন্থের লেখক কবি বাপ্পি সাহা আনুষ্ঠানিকভাবে তাকে প্রদান করেন। এসময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল গ্রন্থের ও লেখকের সফলতা কামনা করে উল্লেখিত কথা বলেন।
বাপ্পি সাহা রচিত কিশোর থ্রিলার ‘বাগান বাড়ির রহস্য’ গ্রন্থটি শিক্ষক, কবি ও বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে উৎসর্গ করা হয়েছে। ঢাকার বাংলাবাজারস্থ ক্যারিয়ার পাবলিকেশন থেকে গ্রন্থটি অমর একুশে গ্রন্থ মেলা ২০২৫ উপলক্ষে প্রকাশ করা হয়েছে। বইটি অমর একুশে গ্রন্থ মেলার ৪৯৭-৪৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com