1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আইসিসির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ২.০৭ পিএম
  • ২২৬ Time View

টি-টোয়েন্টি সংস্করণে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪০৮। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসন। মোট ১০ জনের এই তালিকায় অবশ্য মাত্র ৫ জনের নাম প্রকাশ করেছে আইসিসি। আর বাকি ৫ জন কারা, সেটা দর্শকদের অনুমান করার জন্য বলা হয়েছে। বাকি পাঁচ ক্রিকেটারের দেশের নাম এবং রেটিং পয়েন্ট অবশ্য উল্লেখ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

শীর্ষে থাকা ওয়াটসনের মোট রেটিং পয়েন্ট ৫৫৭। দুই নম্বরে নাম প্রকাশ না হওয়া পাকিস্তানি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৪১২। চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে নাম প্রকাশ না হওয়া আরেকজন অজি অলরাউন্ডার।

পাঁচে আছেন ভারতকে দুই সংস্করণে দুই বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং। তার রেটিং পয়েন্ট ৩৬৩। ছয় নম্বরে আছেন একজন শ্রীলঙ্কান অলরাউন্ডার (৩৬২) এবং সাত নম্বরে একজন আফগান অলরাউন্ডার (৩৫৫)। আট নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড হাসি (৩৫০)। নয়ে আছেন নাম প্রকাশ না হওয়া ওয়েস্ট ইন্ডিজের এক অলরাউন্ডার, যার রেটিং ৩২১। তালিকার তলানিতে ৩০০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com