1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

জুই হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.১৬ পিএম
  • ১৩৪ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন (২২) কে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ৩ ঘন্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ৩০ জানুয়ারী রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক হত্যা করা হয়। গত ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজশেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিবাহ হয়। সংসার চলাকালীন সময়ে জুই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে। এরই মধ্যে গত ৩০ জানুয়ারী বিকেলে যৌতুকের টাকা দাবী করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথাকাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭.৩০ মিনিটে জুই খাতুনের স্বামীর বাড়ি থেকে জুই খাতুনের মৃত্যুর সংবাদ আসে । তবে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় জুই খাতুনকে হত্যা করা হয়েছে। 

ওইদিন মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে একটি ইউডি মামলা রুজু করে পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সিভিল সার্জন অফিসে পাঠায়। কিন্তু জুই খাতুনের পরিবারের দাবী পরিবারকে না জানিয়ে পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে। যা হত্যাকারীকে সহায়তার সামিল। ওই ইউডি মামলা বাতিল ও আসামীকে গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা চত্বরের সামনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধন করেন। এবং  পরে মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৩ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারি কমিশনার( ভুমি) দুলাল হোসেন ও ওসি তদন্ত মামুনুর রশিদ মানববন্ধন স্থলে এসে আসামীকে গ্রেফতার ও ন্যয় বিচার পাওয়ার আশ্বাস দিলে অবোরধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com