1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার, আটক এক

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫৩ এএম
  • ১৬৬ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে নীলফামারী র‍্যাব-১৩, বীরগঞ্জ থানা পুলিশের গোপন অভিযানে ৩৯৫ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে, এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আটক করেছে যৌথ বাহিনী।

থানা সূত্রে জানা গেছে, র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফ্রেব্রুয়ারী রাত ১০টার দিকে যৌথ অভিযানে শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ীর গোয়াল ঘরের পিছনে গর্ত করে পলিথিন প‍্যাচিয়ে রাখা কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি মাটি খুড়ে উদ্ধার করা হয়।

ঐ ঘটনার সাথে জড়িত একই এলাকার মৃত আবেদ আলীর পুত্র ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলী (৫২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

এ ঘটনায় য্যব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬, তারিখ- ০৫/০২/২০২৫। 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঐ কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংঘবদ্ধ চক্র আত্মসাত করতে চেয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আনুমানিক (৩ কোটি ৯৫ লক্ষ্য) প্রায় ৪ কোটি টাকা মূল্যের। পুলিশ বাকি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com