সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দ্বীপজেলা ভোলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ০১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব নুর মোর্শেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোস্তফার সঞ্চালনায় দ্বীপজেলা ভোলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিয়া মোঃ মোস্তফা কামাল, এডভোকেট মোঃ ইউসুফ, সৈয়দ সেলিম রেজা, মোঃ মাকসুদুর রহমান, মোঃ আলাউদ্দিন সহ ফোরামের নেতৃবৃন্দ ও ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপজেলা জেলা একটি বহু পুরোনো দ্বীপ। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস সহ সম্ভাবনাময় বিভিন্ন খনিজ সম্পদ। তবে এই দ্বীপটি আগে থেকেই নদী ভাঙ্গন কবলিত এলাকা। যার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ আগেই নদীতে বিলীন হয়ে গেছে। তারপরও বিভিন্ন অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে ভোলার ৩ দিকের নদীগুলো থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এতে করে কোন এক সময় দ্বীপজেলা ভোলা নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই আমরা দাবী করছি অবিলম্বে দ্বীপজেলা ভোলাকে রক্ষায় বালু উত্তোলন বন্ধ করতে হবে। বিগত সরকারের ঘোষিত ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে। বিগত সরকারের ঘোষণার পরে সেতুর কাজ কিছুটা অগ্রগতি হলেও পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রকল্পটি পরিত্যক্তের পথে। আমরা জোরালো দাবী জানাই বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং পরবর্তীতে যারা আসবেন তারা ভোলাবাসীর আকাঙ্ক্ষার সেতুটি বাস্তবায়ন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS