1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ৮৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের এমবিশন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় এমবিশন পাবলিক স্কুল পরিচালক ডা. আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমবিশন পাবলিক স্কুল অধ্যক্ষ অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাশ, স্কুল পরিচালক নুর ই লাইলা রিক্তা, প্রভাষক ইমরান হোসেন ও দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ। 

কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশন শেষে ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করা হয়। বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণের বিভিন্ন ইভেন্টে ৫০টি খেলার মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদের মধ্যে উল্লেখ যোগ্য খেলা ছিল ব্যাঙ লাফ, মোরগ লড়াই, ১০০ মিটার দৌড়, সুঁই সুতা, স্মৃতি পরীক্ষা, দড়ি লাফানো, ব্যালেন্স দৌড়, গুপ্ত ধন উদ্ধার, বস্তা লাফ, বিস্কিট দৌড়, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো। সব শেষে অভিভাবকদের অংশ গ্রহণেও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় অতিথিবৃন্দরা বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শিশু কিশোরদের মেধা বিকাশে শরীরচর্চার প্রয়োজন অনেক। শিশুদের মোবাইল আসক্তি কমাতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করাতে হবে। কোনো শিক্ষার্থী যেন পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেদিকে অভিভাবকসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com