1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ-এম এ আলীম সরকার

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৩.৩৪ পিএম
  • ৬১ Time View

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৭ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে  বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন হল মাদ্রাসার শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছে।

গতকাল শাহবাগ মোড়ে দুপুরে মাদ্রাসার শিক্ষকদের শান্তিপূর্ণ অহিংস সমাবেশে শিক্ষকদের ওপর যে নির্মম নিষ্ঠুরভাবে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে, তা এ সভ্যসমাজে অনুচিত। তাতে হামলায় কয়েকজন আহত হয়েছেন। আমরা এই সরকারের বর্বরোচিত হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকরা জাতির অভিভাবক।

শিক্ষকদের ওপর এই অমানবিক নিষ্ঠুর হামলা জাতি কখনো মেনে নিবে না। বছরের পর বছর তাঁরা স্বল্প বেতনে চাকরি করে আসতেছে, যা একেবারে অমানবিক। তাঁদের আন্দোলন যৌক্তিক। তাঁদের জীবন বাঁচার মৌলিক অধিকার, তাঁদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা করার জন্য অন্তবর্তী সরকারের নিকট আহ্বান করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com