1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বিএনপির ঘাড়ে বন্দুক  রেখে  আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় ভারত : মাসুদ হোসেন

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৪.১৩ পিএম
  • ৫০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৫ শে জানুয়ারি ২০২৫ শিশু  কল্যাণ পরিষদ দ্বিতীয় তালা কনফারেন্স রুমে নাগরিক মঞ্চ  কতৃক আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি  মোঃ মাসুদ হোসেন বলেন, ৫ই আগস্ট ভারতের আস্থাভাজন দালাল শেখ হাসিনার পলায়নের পর ছাত্র-জনতা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়। এই পরিস্থিতিতে ভারত দিশেহারা হয়ে পড়ে। নভেম্বর মাসে ভারত তাদের  গোয়েন্দা সংস্থার দুজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে পাঠায়। কিভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আধিপত্য বিস্তার করতে পারেন এই প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে ভারত বিএনপির বেশ কিছু সিনিয়ার নেতৃবৃন্দ কে দিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি তোলে, যেন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পরিত্যক্ত আওয়ামী লীগ কে পুনরায় রাজপথে নামানো যায়। ভারত ভালোভাবেই জানে বর্তমানে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে ক্ষমতায় গেলেও খুব বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা পুনরায় আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। এভাবেই তারা বিএনপির  ঘাড়ে বন্দুক রেখে গুলি করে আওয়ামী লীগের পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই অবস্থায় সরকার, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী সহ সর্বস্তরের জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সর্বস্তরের  জনগণের প্রত্যাশা আগে রাষ্ট্র সংস্কার, জুলাই আগস্ট ছাত্র-জনতার হত্যার বিচার, তারপর নির্বাচন।

নাগরিক মঞ্চের সমন্বয়ক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বের  আরো বক্তব্য রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদুল আকবর, মেজর অবসরপ্রাপ্ত মাসুদ হাসান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি চেয়ারম্যান  মুফাসসের অধ্যাপক বাজলুর রহমান আমিনি, সুশীল ফোরামের  সভাপতি মোঃ জাহিদ, জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যাপক শরিফুল ইসলাম, ইসলামী সমাজতান্ত্রিক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, আধিপত্য প্রতিরোদ আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা এরশাদুর রহমান, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, ঢাকা সাংবাদিক ইউনিয়ের  সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম সমাজের মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসমাইল হোসেন, এলিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com